Header Ads

ফেসবুকের নতুন একটি ফিচার নাম ক্রিয়েট রুম।


এই করোনার সময় যে কোন মিটিং এর জন্য আমরা অনেক রকমের অ্যাপ ব্যাবহার করি কিন্তু সব গুলো অ্যাপ এর কোন না কোন অসুবিধা আছে। তাই ফেসবুকের নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যার নাম ক্রিয়েট রুম। এই  ফিচারটি প্রথমে মেসেঞ্জারে আসলেও এখন ফেসবুকেও চলে এসেছে।

করোনা এর জন্য লকডাউন হওয়ার কারনে ভিডিও কনফারেন্সিং এর ঝোক বেড়ে যায়।আর এ জন্য জুম এ্যাপ টির ব্যবহার খুব বেড়ে গেছে।

জুম এ্যাপের সাথে টেক্কা দিতে ফেসবুক একটি নতুন ফিচার আনে সেটাই হচ্ছে ফেসবুক রুম বা মেসেঞ্জার রুম।মেসেঞ্জার এর প্রেসিডেন্ট স্ট্যান চেরনোভসকি এক ব্লগ পোস্টে বলেছেন,"নিউজফিড, গ্রুপ ও ইভেন্টস এও রুম শেয়ার করে শুরু করা যাবে।"

রুম ফিচারে একসাথে ৫০ জন ভিডিও কনফারেন্স করতে পারবে।ফেসবুক একাউন্ট না থাকলেও যে কেউ শেয়ার লিংক এর মাধম্যে রুমে জয়েন হতে পারবে।শুধু এন্ড্রয়েড নয় iOS,Windows ও Macos ব্যবহারকারী সবাই রুমের সুবিধা নিতে পারবে।

এখন শুধু ফেসবুকে থাকলেও ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামেও এই ফিচার চালুর জন্য গবেষনা চালু করা হবে।এটা নিয়ে গবেষনা চালানো হচ্ছে।

এই ফিচার এর সুবিধা নেয়ার জন্য ফেসবুক ও মেসেঞ্জার হালনাগাদ এ্যাপ থাকতে হবে।যদি তা না থাকে তাহলে পিসি থেকেও লিংক শেয়ার এর মাধ্যমে রুমে যুক্ত হওয়া যাবে।

কিভাবে শুরু করবেন ক্রিয়েট রুম।
প্রথমে ফেসবুক বা মেসেঞ্জার থেকে ক্রিয়েট রুম লেখা অপশন এ যাবেন।তারপর আপনি লিংক টা শেয়ার করবেন বা ইনভাইট করে এখানে জয়েন করতে পারবেন।

*৫০ জন অনায়াসে যুক্ত হয়ে আড্ডা /মিটিং করতে পারবেন
*কোনো টাইম লিমিটেশন ছাড়াই এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
*আর আপনি যাকে ইচ্ছা চাইলে যে কোনো সময় রিমুভ ও করতে পারবেন।

No comments

Powered by Blogger.