রেলওয়ে টিকেটিং সিস্টেমে -ইটিকেট বা অনলাইনটিকেট ।
রেলওয়ে টিকেটিং সিস্টেমে আমূল পরিবর্তন আনছে। কঠোর হচ্ছে টিকেট হস্তান্তর ও টিকেট কালোবাজারি বন্ধে। সবাই অভ্যস্ত হউন নিজের টিকেট নিজেই সংগ্রহ করতে। এখন ঘরে বসেই ট্রেনের টিকেট কাটা যাচ্ছে এ্যাপ ও ওয়েব পোর্টাল ব্যাবহার করে। এ্যাপ ইনস্টল করতে প্লে স্টোরে গিয়ে ' Rail Sheba' লিখে সার্চ দিলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত এ্যাপ টি।আর ওয়েব পোর্টাল থেকে টিকেট করতে ব্রাউজ করতে হবে www.esheba.cnsbd.com সাইটে।তাছাড়া বিকাশ এ্যাপের মাধ্যমেও টিকেট ক্রয়ের সুযোগ রয়েছে।
এ্যাপ ইনস্টল করার পর আপনার স্টেপ ও নির্দেশনা অনুযায়ী তথ্য দিয়ে নিজের আইডি পরিপূর্ণ করুন।তারপর সহজেই ঘরে বসে পছন্দের সিট অনুযায়ী টিকেট বুক করুন।
- যাত্রার দিন সহ ৫ দিন আগে থেকে প্রতিটি টিকেট ছাড়া হয়।
- প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ইটিকেটিং পোর্টাল ওপেন থাকে।এই সময়ের মধ্যে ই টিকেট কাটতে হয়।
- সপ্তাহে ২ বারে ৪ টও করে মোট ৮ টি টিকেট কাটা যাবে প্রতি আইডি থেকে।
- বিকাশ পেমেন্টের ক্ষেত্রে একটি নাম্বার থেকে বহুবার পেমেন্টের সুবিধা রয়েছে।
- পেমেন্ট ও বুকিং সাকসেসফুল হওয়ার ১৫ মিনিটের মধ্যে টিকেট মেইলে /এ্যাপে চলে আসবে।এ্যাপের হিস্ট্রি ট্যাবে ক্লিক করে সহজেই টিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে ক্রয়কৃত টিকেট ফেরত নেওয়া /রিফান্ড হয় না।তাই ভেবেচিন্তে টিকেট কাটুন।
টিকেটের সফট কপিতে উল্লেখিত সময়ের মধ্যে স্টেশন থেকে হার্ড কপি সংগ্রহ করতে হবে।সময় অতিবাহিত হলে মূল টিকিট প্রিন্ট সম্ভব হবে না।
পিডিএফ টিকেটের সাধারণ প্রিন্ট কপি দিয়ে শুধু টিকেটে উল্লেখিত নামধারী ব্যক্তি ভ্রমণ করতে পারবেন।অন্যের কাছ থেকে ই টিকেট নিয়ে ভ্রমণ করলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক। তখন ভ্রমণকালীন সময়ে আপনার জরিমানার সম্মুখীন হওয়াটা সুনিশ্চিত।
মনে রাখবেন, এটা হলো ই টিকেট। এই টিকেটে ভ্রমণের সময় অবশ্যই আপনার পরিচয় নিশ্চিত করার জন্য ফটো আইডি রাখুন। তাতে আপনি ঝামেলা মুক্ত ভ্রমণ উপভোগ করতে পারবেন।
No comments