টিকিট যার, ভ্রমণ তার , এই নিয়মে পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে।
২০ আগস্ট প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণ করতে বাধ্য থাকবে। কিন্তু বর্তমানে ভ্রমণকারীদের চলাচল বা যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে।
টিকিট কাটার নতুন পদ্ধতির পরিবর্তন। টিকিট যার, ভ্রমণ তার , এই নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া পাওয়া যাচ্ছিলো না ট্রেনের টিকিট । টিকিট হস্তার করা যেত না বা একজনের নাম কাটা টিকিট দিয়ে অন্যজন ভ্রমণ করতে পারবে না। তবে যাত্রীদের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সঙ্গে রাখার সিদ্ধান্ত বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। তবে একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে,একই পরিবারের সর্বোচ্চ চার সদস্যের জন্য টিকিট কেনা যাবে ও ভ্রমণ করা যাবে।

No comments