রেলওয়ের টিকিট কাটার নতুন নিয়ম ,টিকিট যার, ভ্রমণ তার
![]() |
| "টিকিট যার, ভ্রমণ তার" |
একটি পরিচয়পত্র দিয়ে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটা যাবে সেক্ষেত্রে আইডি কার্ডের মালিক সাথে থাকলে বাকিদের পরিচয়পত্রের দরকার হবে না। ১৮ বছরের নীচের যাত্রীদের জন্ম নিবন্ধনপত্র দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এক আইডি দিয়ে সপ্তাহে দুইবার টিকিট কাটা যাবে।
টিকেট কালোবাজারি বন্ধ করতে বাংলাদেশ রেলওয়ে এর নতুন উদ্যোগ "টিকিট যার, ভ্রমণ তার" এ ছাড়া ভ্রমণের সময় যাত্রীর পরিচয় নিশ্চিত করার লক্ষে এ ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।নতুন পরিকল্পনায় ভ্রমণকারীকে ওয়েবসাইটে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন করার শেষ হলে নিবন্ধনকারীর জাতীয় পরিচয়পত্র রেলের সার্ভারে চলে আসবে।
এজন্য রেলওয়ে মন্ত্রণালয় অগাস্ট মাসে যে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন তাই নিবে।
স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় যুক্ত হয়ে যাবেন নিবন্ধনকারীরা ,যারা আগে থেকে রেলওয়ের টিকিট কাটার অ্যাপসে নিবন্ধন করেছেন তারা।তাদের নতুন করে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে না।
ভ্রমণের সময় ট্রেনে চেকার তার কাছে থাকা স্মার্ট-ট্যাবে এর মাধ্যমে ডেটা সার্ভারে থাকা ভ্রমণকারীর নাম-পরিচয়ের সঙ্গে টিকেটে থাকা নাম-পরিচয় মিলিয়ে দেখবেন ভ্রমণের সময় যাত্রী তার, নিজের পরিচয় নিশ্চিত করতে হবে ('অন বোর্ড')। এ জন্য ভ্রমণকারীকে জাতীয় পরিচয়পত্রও বহন করতে হবে না বা স্মার্টফোন থাকার প্রয়োজন নেই।
নোটঃ
একটি পরিচয়পত্র দিয়ে একসাথে সর্বোচ্চ চারটি টিকিট কাটা যাবেসেক্ষেত্রে আইডি কার্ডের মালিক সাথে থাকলে বাকিদের পরিচয়পত্রের দরকার হবে না। ১৮ বছরের নীচের যাত্রীদের জন্ম নিবন্ধনপত্র দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এক আইডি দিয়ে সপ্তাহে দুইবার টিকিট কাটা যাবে।

No comments