চলে গেলেন দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞ,কালজয়ী গীতিকার- সুরকার -সঙ্গীত পরিচালক-বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল
![]() |
| বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চলে
গেলেন দেশ বরেণ্য সঙ্গীতজ্ঞ,কালজয়ী গীতিকার- সুরকার -সঙ্গীত পরিচালক-বীর
মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল।
আজ ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে
আফতাব নগরের নিজ বাসায় চির বিদায় নেন এই কিংবদন্তী।মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৬৩ বছর। গুণী এই সঙ্গীতজ্ঞ ১ জানুয়ারি ১৯৫৬ সালে জন্মগ্রহণ
করেন।সত্তর দশকের শেষ লগ্ন থেকে অামৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ
সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক,
জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য
পুরস্কারে ভূষিত হন।১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
পরপারে ভাল থাকুক অত্যন্ত প্রিয় এবং গুণী এই মানুষ।

No comments