যে সব কারণে CV গুলো শুরুতেই বাদ পড়ে যায়।
১)সিভিতে আপনার সঠিক ই-মেইল, ঠিকানা ও টেলিফোন নম্বর দেওয়া হয়েছে কি না, শুরুতেই নিশ্চিত করা দরকার। সব সময় চেষ্টা করা উচিত, যে টেলিফোন নম্বর বা ই–মেইল আপনি নিয়মিত ব্যবহার করেন, সিভিতে সেটিই ব্যবহার করা।
২)সিভিতে বিশ্ববিদ্যালয় বা অফিসের ই–মেইল অ্যাড্রেস ব্যবহার না করাই ভালো। কারণ, অনেক সময় এসব ডোমেইন থেকে ই–মেইল ব্লক করে দেওয়া হয়। আপনি ই–মেইলে যাঁর রেফারেন্স ব্যবহার করছেন, তাঁর সঠিক ফোন নম্বর বা ই–মেইলও উল্লেখ করা খুব জরুরি।
৩)সিভি পিডিএফ ফাইলে পাঠাতে হবে। গুগল ড্রাইভ থেকে লিনক করে দেয়া যাবে না। পিডিএফ ফাইল এর নাম আপনার নাম দিয়ে হতে হবে।
(ex:CV_Of_Dipu_DIU_CSE)
৪)সিভি মেইল করার সময় অবশ্যই উপযুক্ত সাব্জেক্ট লাইন দিতে হবে। (ex: applying for the position of...)
মেইল বডি ফাকাঁ রাখা যাবেনা।শর্ট কাভার লেটার লিখতে হবে। যে কোন জায়গায় সিভি পাঠাতে মেইল বডিতে কি লিখবেন?
Respected Hiring Manager,
Thanks for offering a wonderful opportunity. I am keen in applying for the position of senior executive you advertised at bdjobs recently. My qualifications and experience match your specifications almost exactly.
Please take a moment to review my attached Application Documents:
- Resume
- Cover Letter
It would be a sincere pleasure to hear back from you soon to discuss this exciting opportunity
Sincerely,
your name and contact number
আর সার্কুলারে কাভার লেটার চাইলে মেইলে সিভি এর সাথে আরেকটা কাভার লেটার এর ফাইল এটাচ করে দিতে হবে।
৫)সিভিতে বানান ও ব্যাকরণ ভুল হলে শুরুতেই একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। শুনতে খুব সাধারণ মনে হলেও এই ‘ছোটখাটো’ ভুলের কারণে আপনাকে মূল্য দিতে হতে পারে। সিভি লেখার পর অবশ্যই বানান ও ব্যাকরণে কোনো ভুল হলো কি না, তা যাচাই করতে হবে।
৬)সিভিতে সঠিক ও যথাযথ থাকতে হবে। অপ্রাসঙ্গিক ও অনুপযুক্ত তথ্যের জন্য সিভি বাদ পড়ে যেতে পারে। আবার প্রয়োজনের তুলনায় খুব সামান্য তথ্য দিলে হয়তো নিয়োগদাতার আপনার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন না
৭)সিভিতে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেওয়া নিশ্চয়ই অপরাধ। আপনার বর্তমান পদ বা সাফল্য সম্পর্কে মিথ্যা লেখা, চাকরি অথবা পড়ালেখার মধ্যে দীর্ঘ বিরতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, পরীক্ষার ফলাফল পরিবর্তন করা অথবা উল্লেখ না করা—এসব কারণে সিভি বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগত অপ্রয়োজনীয় তথ্য, অপ্রাসঙ্গিক আইকন, নিজের অনানুষ্ঠানিক ছবি—এসব দেখে অনেক নিয়োগদাতা আপনার ব্যাপারে অনাগ্রহী হতে পারেন।
৮)সঠিক কাজের ধরনে আবেদন না করলেও সিভি বাদ পড়ে যায়। যেকোনো পদের জন্য সিভি দেওয়ার আগে অবশ্যই ‘জব ডেসক্রিপশন’ বা ‘আবেদনের প্রক্রিয়া’ পড়তে হবে। ভারসাম্য বজায় রেখে অপরিহার্য তথ্য গুলো উপস্থাপন করতে হবে।
কালেক্টেড
No comments