Header Ads

আল্লাহ্‌ এর জান্নাত / জান্নাতীরা কেমন - পার্ট ১

 

জান্নাত / জান্নাতীরা কেমন:

  1. যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে সুখবর দাও যে, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে নদী বইবে । যখন তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখন তারা বলবে, ‘  আমাদেরকে আগে যে জীবনোপকরণ দেওয়া হতো এ তো তাই । ’ তাদের অনুরূপ ফলই দেয়া হবে ও সেখানে তাদের জন্য থাকবে, পবিত্র সঙ্গিনী তারা সেখানে থাকবে চিরকাল। 

[ সূরা বাকারা ২৫ ]



  1. তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা ও জান্নাত লাভের জন্য যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত, যা সাবধানীদের জন্য প্রস্তুত করা হয়েছে ।

                [ সূরা আল ইমরান ১৩৩ ]


  1. ওরাই তারা যাদের পুরস্কার তাদের প্রতিপালকের ক্ষমা, আর সেই জান্নাত যার নিচে নদী বইবে ।  সেখানে তারা চিরকাল থাকবে । আর কতই না ভাল সিদ্ধ কর্মের পুরস্কার !
        [ সূরা আল ইমরান ১৩৬ ] 


  2. আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাব, যার নিচে নদী বইবে, সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী, আর আমি তাদেরকে চিরস্নিগ্ধ ছায়ানীড়ে প্রবেশ করাব।
                      [ সূরা নিসা ৫৭ ] 


  3. আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেয়া হবে, যার নিচে নদী বইবে; সেখানে তারা থাকবে চিরকাল । আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য । আর কে আছে আল্লাহ্‌র চেয়ে বড় সত্যবাদী ?
                      [ সূরা নিসা ১২২ ]


  4. আর পুরুষই হোক বা নারীই হোক যারাই বিশ্বাসী হয়ে সৎকাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে ও তাদের প্রতি অণুপরিমাণও জুলুম করা হবে না ।
                      [ সূরা নিসা ১২৪ ]


  5. যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ্‌ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার ।
                [ সূরা আল মায়িদাহ ৯ ]


  6. যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের জন্য তাদের পথনির্দেশ করবেন জান্নাতুন নাঈম ( সুখকর উদ্যান ) - এ যার পাদদেশে নদী বইবে । সেখানে তাদের ধ্বনি হবে  ‘ হে আল্লাহ্‌! তুমি মহান, পবিত্র । ‘
              [ সূরা ইউনুস ৯ ]


  7. নিশ্চয় যারা বিশ্বাস করে, সৎকর্ম করে ও তাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত তারাই জান্নাতে বাস করবে, সেখানে তারা চিরকাল থাকবে ।
                        [ সূরা হুদ ২৩ ]


  8. যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আমি তাদেরকে পুরস্কৃত করি; যে সৎকর্ম করে আমি তার শ্রমফল নষ্ট করি না ।
              [ সূরা কাহাফ ৩০ ]

    ওদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিচে নদী বইবে । সেখানে তাদেরকে স্বর্ণকঙ্কণে  অলংকৃত করা হবে, তারা পরবে মিহি রেশম ও পুরু মখমলের সবুজ পোশাক, আর বসবে সুসজ্জিত আসনে, কত সুন্দর পুরস্কার আর কত সুন্দর আরামের স্থান!
              [ সূরা কাহাফ ৩১ ]


  9. যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে ফেরদৌস এর উদ্যান,
              [ সূরা কাহাফ ১০৭ ]

    যেখানে তারা স্থায়ী হবে ও এর পরিবর্তে তারা অন্য কোনো স্থান কামনা করবে না ।
              [ সূরা কাহাফ ১০৮ ]


  10. যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ্‌ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচে নদী বইবে । আল্লাহ্‌ তো যা ইচ্ছা তা-ই করেন ।
                        [ সূরা হজ ১৪ ]


  11. যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ্‌ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচে নদী বইবে । সেখানে তাদেরকে সোনা ও মুক্তার কঙ্কন দিয়ে অলংকৃত করা হবে । আর সেখানে তাদের পোশাক হবে রেশমের। 
                         [ সূরা হজ ২৩ ]


  12. পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোন পুণ্য নেই; কিন্তু পুণ্য আছে আল্লাহ্‌, পরকাল, ফেরেশতা, সব কিতাব ও কোন নবীদের উপর বিশ্বাস করলে আর আল্লাহ্‌র ভালোবাসায় আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীদের কে ও দাসমুক্তির জন্য অর্থদান করলে, আর নামায কায়েম করলে ও যাকাত দিলে, আর প্রতিশ্রুতি পালন করলে, আর দুঃখ, কষ্ট ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে । এরাই তারা যারা সত্যবাদী ও সাবধানি ।
    [ সূরা বাকারা ১৭৭ ]


 উপরোক্ত কাজটি নির্ভুল ভাবে করবার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু এর পর যেকোনো রকমের ভুল যদি পাওয়া যায় তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। যেকোনো দ্বিধা/সমস্যা মনে হলে সেটি নিজে থেকে রিসার্চ করে ঠিক করে নেবেন ও সম্ভব হলে জানাবেন।


Reference :
Quran Sharif ( Bengali translation by Md. Habibur Rahman )

Compiled by :
Md.Asif-Bin-Rahman

18 April, 2021.

No comments

Powered by Blogger.