কি দেখে এসি কেনা উচিৎ

অনেকেই এসি কিনছেন খুব একটা চিন্তা না করেই। ইনভারটার শব্দটি দেখলেই লাফিয়ে পড়ছেন। তবে কষ্ট করে হলেও একটু দেখবেন যে কুল্যান্ট যেইটা ব্যবহার হচ্ছে, সেইটার নাম R22 নাকি R410a নাকি R32
একটু উদ্ভট শুনালেও, এটা বেশ গুরুত্বপূর্ণ। ২০২০ সালের পর মূলত R22 গ্যাসটির ব্যবহার কমে যাবে। কারণ এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং ওজন লেয়ারের অনেক ক্ষতি করে।
বাজার সয়লাব আরও খারাপ কুল্যান্ট দিয়ে বানানো এসিতে, যেগুলো ফ্লেমেবল হয়ে থাকতে পারে(আগুন ধরে)। কমদামী কুল্যান্ট এর মধ্যে আগুন ধরে। সহজ হিসাব।
R22 তে আগুন কম ধরে। কিন্তু তবুও আপনি কেন R22 থেকে দূরে থাকবেন? কারণ দ্রুত এই গ্যাসটির ব্যবহার অনেকাংশেই কমে যাবে (অলরেডি যাচ্ছে, এবং উন্নত বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়না)। তো যেটা হবে, তা হচ্ছে যে আপনি কয়েক বছর পর এসি নষ্ট হলে ঠিক করতে গিয়ে অসুবিধায় পড়ে যাবেন।
তো কি কিনবেন? R410A/R32 কিনবেন। এগুলোতে আগুন ধরেনা। ওজন ডিপ্লিট করেনা। এগুলোতে গ্লোবাল ওয়ার্মিংও কম আবার কম ফ্লেমেবল। এখন বেশিরভাগ এসি নির্মাতা প্রতিষ্ঠানই R32 এর দিকে ঝুঁকছে।
😍 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন
No comments