Header Ads

আরে ও জীবন রে


আরে ও জীবন রে
ছাড়িয়া না যাও মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।


আরে ও জীবন রে....
কাঞ্চা বাঁশের কাট পালংক রে
আরে ও জীবন সংগে শুকনা খড়ি,
মুসলমান কয় আল্লাহ আল্লাহ
হিন্দু বলে হরি জীবন রে,।।


আরে ও জীবন রে.......
কচু পাতার পানি জীবন রে
আরে ও জীবন টলমল টলমল করে
তুই জীবন ছাড়িয়া গেলে,দেহ ঝইরা পড়ে , জীবন রে (২)।।



আরে ও জীবন রে.……
মায়ে কানবো পুত্র পুত্র রে

আরে ও জীবন বইনে কানবো ভাই,
ঘরেও রমনী কানবো

আমার কেহ নাই জীবন রে, ।।


আরে ও জীবন রে
ছাড়িয়া না যাও মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।


#ashik

No comments

Powered by Blogger.