Header Ads

সব লোকে কয় লালন কি জাত সংসারে-

 Lyrics Of Lalon Geeti (লালনগীতি)


সব লোকে কয় লালন কি জাত সংসারে-
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে
কেউ মালা কেউ তসবি গলে
তাই তো রে জাত ভিন্ন বলে
যাওয়া কিংবা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কারে?
সুন্নৎ দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
বামন চিনি পৈতে প্রমাণ
বামনী চিনি কি প্রকারে
জগৎ বেড়ে জাতের কথা
লোকে গল্প করে যথা-তথা
লালন বলে জাতের খৎনা
ডুবিয়েছি সাত বাজার।

No comments

Powered by Blogger.