Header Ads

ঘরের মধ্যে ঘর বেঁধেছেন মন মতো মনোহরা।।

 Lyrics Of Lalon Geeti (লালনগীতি)


ঘরের মধ্যে ঘর বেঁধেছেন
মন মতো মনোহরা।।
ঘরের আট কুঠুরী নয় দরজা
আঠাম মোকাম চৌদ্দ পোয়া
দুই খুঁটিতে পাড়া সুসারা।।
ঘরের বায়ান্ন বাজার, তেপান্না গলি
ঐ বাজারে বেচাকেনা
করে মনচোরা।।
ঘরের মটকাতে আছে
নামটি তার অধরা।
ফকির লালন বলে, ঐ রূপে নিহার রাখে
অনুরাগী যারা।।

No comments

Powered by Blogger.