Header Ads

যেখানে সাঁইর বারামখানা

Lyrics Of Lalon Geeti (লালনগীতি)


যেখানে সাঁইর বারামখানা
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখে যেন ভুজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি
বুঝে তা বুঝতে নারি
কীর্তিকর্মার কী কারখানা।।
আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সে হয়েছে
কু-বৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না।।
যে ধনে উত্পত্তি প্রাণধন
সে ধনের হল না যতন
অকাজের ধন পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হল না।।

No comments

Powered by Blogger.