Header Ads

নিজেরা না বদলালে , বদলাবে না দেশ


পরিবর্তন 


আমরা সেবাদানে আগ্রহী নই।আমরা অন্যের প্রয়োজনীয়তা কে পুঁজি করতে চাই।

আজ একজন দর্শনার্থী আমার অফিসে নিজের পরিচয় দিলেন এভাবে,"আমি ...বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি।আমি একজন বিসিএস ক্যান্ডিডেট।" আমি বললাম,বেস্ট অব লাক।ভাবছি কী সময় এসো গেল ক্যান্ডিডেটও পরিচয় হয়ে গেছে।আর মানুষজন কে দোষ দিয়েই লাভ কী!!!সাধারণত প্রায় সকল সেক্টরেই (ব্যতিক্রম ক্ষেত্র বাদে) প্রাপ্য সার্ভিস সহজে মেলে না।আর সে কারণেই মানুষজনকে নানান রকম পরিচয় দিতে হয়।গতকাল এক ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে।পরিচয় না দিয়ে গেটে দাঁড়ানো মহাপরাক্রমশালী ডাক্তারের সিরিয়াল এসিস্ট্যান্টকে বললাম,"ভাই আমার লঞ্চ ছাড়বে রাত ৯ টায়।একটু ডাক্তার সাহেব কে বলেন।" উনি ভিতর থেকে ফিরে এসে বললেন, "ডাক্তার সাহেব এখন নাস্তা করবেন।চা খাবেন। তারপর রোগী দেখবেন।" কী আর করা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম,কাউকেই ডাকে না।পরে পরিচয় দিয়ে ঢুকে উনার সাক্ষাত পাওয়া গেল।এই হলো অবস্থা!!!সিএনজি চালিত গাড়ি গুলোর দৌরাত্ম্যের কারণে উবার, পাঠাও সার্ভিস জনপ্রিয় হয়ে উঠেছে।গতকাল একটা উবার গাড়ীর জন্য রিকোয়েস্ট পাঠালাম।উনাকে আসতে বললাম।আমার গন্তব্য উবার চালকের পছন্দ না হওয়ায় উনি আসতে রাজী হলেন না।



আমাকে বললেন আমি যেন রিকোয়েস্টটা ক্যানসিল করে দিই।আমি বললাম, আপনিই ক্যানসিল করে দেন।কেননা আমি ক্যানসিল করলে আমার নেক্সট রাইডে ৩০ টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে।উবার চালকের পারফরমেন্সেও নেতিবাচক কিছু যুক্ত হবে না। কেউই ক্যানসিল না করানোর পর দেখি আমার নম্বরে ফোন দিয়ে একের পর এক উবারচালক খুবই বিরক্ত করছে।একজন বললেন, আমি রাইড ক্যানসিল না করলে আমারই লস হবে। এবং একের পর এক ফোন আসতেই থাকবে।৮/১০ টা ফোন রিসিভ করে উবারচালকদের কথাবার্তায় বিরক্ত হয়ে বাধ্য হলাম ক্যানসিল করতে।ভাল ভাল অনেক উদ্যোগই কিছুদিন পরে অনেক সময় মুখ থুবড়ে পড়ে।কারণ একটাই, আমরা সেবাদানে আগ্রহী নই।আমরা অন্যের প্রয়োজনীয়তা কে পুঁজি করতে চাই।অন্যের অসুবিধাকে হাতিয়ার বানাতে চাই।আসলে দেশের মানুষ না বদলালে কোন ফর্মুলাই কাজে দেবেনা।সেই দিনের আশায় রইলাম।




  • কাজী শাহ্‌নেওয়াজ টোক


No comments

Powered by Blogger.