বিদেশে আমরা নিয়ম কানুন মেনে চলি
খুব ভালো!!!ভাল কিছু আমরাও করতে পারি । সকল ভালো অনুকরণ এবং অনুসরণ প্রশংসনীয়।বিদেশে আমরা নিয়ম কানুন মেনে চলি কিন্তু দেশে আসলেই আবার সেই পুরোনো আমরা।
এটা দীর্ঘদিন ধরে আচারের মাধ্যমে আমাদের অভ্যাসে পরিণত করতে হবে।এই দীর্ঘদিন আচরিত অভ্যাস আমাদের আইন মান্য করার ঐতিহ্য গড়ে তুলবে।এখন খুব দরকার রাস্তায় শৃঙ্খলা।জনগণ,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,পরিবহন সেক্টর সংশ্লিষ্ট মানুষজনকে এগিয়ে আসতে হবে।মানুষের নিজের জীবনের নিরাপত্তার খাতিরেই ট্রাফিক আইন জানা এবং মানা জরুরি।কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য এই যে,আমরা কেউই আইন মানতে চাইনা এবং আইন মানাতে হয়।


No comments