প্রবাদ শব্দটির উৎপত্তি
প্রবাদ শব্দটির উৎপত্তি
প্রবাদ শব্দটির উৎপত্তি হচ্ছে ‘প্রকৃষ্ট বাদ’ থেকে। এর অর্থ শ্রেষ্ঠ উক্তি। প্রবাদ একটি ভাষার মানুষের অনেকদিনের অভিজ্ঞতার ফসল।
সাধারণত, প্রতিটি প্রবাদের পেছনে মজার মজার গল্প থাকে, সেই গল্পগুলো প্রবাদের মতোই বুদ্ধিদীপ্ত হয়। এই ছোট্ট একটা বুদ্ধিদীপ্ত শব্দ বা বাক্য দিয়ে অনেক কিছুই বলে দেওয়া যায়। প্রবাদ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’ এর গল্প:কথিত আছে, নিধিরাম বা অরিন্দম নামের একজন লোক কোনো এক গ্রামে বাস করতো। সে নিজের সাহস এবং শক্তির কথা জাহির করতে খুবই ভালোবাসতো। গ্রামের লোকও ভাবতো এতোই যখন বলে, হয়তো সে আসলেই অনেক বলশালী ও সাহসী। তার কথা বিশ্বাস করে সবাই এবংএই ভরসায় থাকতো যে, কখনও যদি গ্রামে ডাকাত-টাকাত পড়ে তাহলে আর চিন্তা নেই, নিধিরাম তো আছেই।

একদিন গ্রামে সত্যিই ডাকাত পড়লো। ডাকাত পড়লে যা হয় আর কি!একদম গ্রাম শুদ্ধ লুটে নিয়ে গেলো। গ্রামের লোকেরাও নিধিরামের ভরসায় কিছুটা বেখেয়ালই ছিলো। তাই তারা কোনো রকমেই তাদের কিছু বাঁচাতে পারলো না। এত বড় ঘটনা যখন ঘটছিলো তখন কিন্তু নিধিরামের ছায়াও কেউ দেখতে পায়নি। মোট কথা নিধিরাম ডাকাতদের সঙ্গে যুদ্ধ করা তো দূরে থাক,ডাকাতদের সামনেও পড়েনি।
ডাকাতির এই ঘটনায় গ্রামের মানুষের মনে প্রশ্ন দেখা দিলো এই যে নিধিরাম এত বড় বড় কথা বলতো আজ সে কোথায়? নিধিরামকে তারা প্রশ্ন করল, তোমার মতো একজন সর্দার থাকতে এ ঘটনা কীভাবে ঘটলো? নিধিরাম তার কাজের জন্য লজ্জিত হবে কি, উল্টো সবাইকে রাগ দেখিয়ে বলতে লাগলো, আমার কাছে কি কোনো ঢাল-তলোয়ার আছে নাকি যে আমি ডাকাত বধ করবো? যদি ঢাল-তলোয়ার থাকতো তবে দেখিয়ে দিতাম না এক হাত!!
নিধিরামের এহেন মন্তব্য শুনে গ্রামবাসীরা পরিষ্কার বুঝে যায় ব্যাটা নিধিরামের মুখে বড় বড় কথা বলা ছাড়া আর কিছু করার যোগ্যতা নাই। তার মোটেই ডাকাত তাড়ানোর ক্ষমতা নাই।
সেদিন থেকে লোকে নিধিরামকে নিয়ে এক প্রবাদ বেঁধে ফেলল, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।
সেদিন থেকে লোকে নিধিরামকে নিয়ে এক প্রবাদ বেঁধে ফেলল, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।
তাই আমরা যখন আমাদের ক্ষমতার থেকে বেশি কিছু বলে ফেলি বা করতে চাই তখন অন্যেরা আমাদের নিজ ক্ষমতা বা সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন করার জন্য এই প্রবাদটি বলে থাকে।

No comments